বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ায় ভূমিকা রাখুন: তারেক রহমান

    সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ায় ভূমিকা রাখুন: তারেক রহমান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, নিজ নিজ সামর্থ্য ও অবস্থান অনুযায়ী দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

    তিনি বলেন, “আমাদের যার যতটুকু সুযোগ আছে, আসুন দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। বড় পরিবর্তন ছোট কাজ থেকেই শুরু হয়। রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, ময়লা বা অপরিচ্ছন্নতা সরিয়ে ফেলাও দেশসেবার অংশ। ছোট ছোট উদ্যোগগুলোই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করে।”

    তারেক রহমান আরও বলেন, পরিবেশ ও রাস্তা পরিচ্ছন্ন রাখা, নাগরিক দায়িত্ব পালনে সচেতন থাকা এবং জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার মধ্য দিয়েই বিএনপির নেতাকর্মীরা জনগণের আস্থা অর্জন করতে পারেন।

    তিনি দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে মাঠ পর্যায়ে জনমুখী কাজ, সামাজিক দায়বদ্ধতা এবং পরিচ্ছন্নতা অভিযানে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।

    দলীয় সূত্র জানায়, তারেক রহমানের এই বক্তব্যকে নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা নির্বাচনী রাজনীতির বাইরে গিয়ে সামাজিক পরিবর্তনে দলীয় অংশগ্রহণের নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।

    সোমবার (২৯ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। বিকেল ৪টায় হাজারো নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। দোতলায় গিয়ে সোজা চলে আসেন বারান্দায়। সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন তারেক রহমান।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে, সেদিন বক্তব্য রাখবো। শুধু এতটুকু বলবো- যার যতটুকু অবস্থান আছে, আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।

    এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউ’র বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকেল ৪টায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

    এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

    এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। দলটির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। র‌্যাবের ‘ডগ স্কোয়াড’ দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

    দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সেরেছিলেন তারেক রহমান। আজ তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন