বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দেড় যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান

    দেড় যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে হাজির হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার গাড়ি বহরটি কার্যালয়ের সামনে পৌঁছালে নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

    এর আগে, দুপুরে তিনি গুলশানের বাসা থেকে বের হন। তার আগমনের প্রস্তুতিতে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়। সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

    কার্যালয়ের সামনে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিম অবস্থান নেয় এবং আশপাশের এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    প্রায় দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে আশপাশের এলাকায় বড় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডও স্থাপন করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন