বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

    নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে সকাল থেকে শুরু করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। ছাত্রদল নেতারা শিক্ষার্থী ও সমর্থকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

    কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে এদিন বেলা ১১টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

    এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। পরবর্তীতে দুপুর ২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি, ফার্মগেট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আগামী ১ জানুয়ারি সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে একই দিন সারাদেশে ছাত্রদলের সব শহিদদের কবর জিয়ারতের পাশাপাশি গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন