বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১১৪ জন, মৃত্যু নেই

    ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১১৪ জন, মৃত্যু নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে কারও মৃত্যু হয়নি।

    রবিবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত সংবাদে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগে ৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এ সময়ে ১৪১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    ২০২৫ সালে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৫৬২ জন, যেখানে ৬২.৫% পুরুষ এবং ৩৭.৫% নারী। এ বছর ডেঙ্গুতে ৪১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

    স্বাস্থ্য অধিদপ্তর সাধারণ জনগণকে মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং মশার লার্ভা নিধন কার্যক্রম নিয়মিত করতে অনুরোধ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন