বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন হতে দেওয়া হবে না’: মির্জা ফখরুল

    কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন হতে দেওয়া হবে না’: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করা হবে না।

    তিনি আরও মন্তব্য করেছেন, দেশের আইন ও নীতিমালা ইসলামের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সরকার ও আইনপ্রণেতাদের এই নীতি মানতে হবে

    তিনি বলেন, ‘দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আন্দোলনসহ বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে।’ এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

    রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, বিএনপির সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই- আমরা এই দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্ম বোধ, আমাদের সংস্কৃতিকে রক্ষা জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপি। 

    তিনি উল্লেখ করেন, এটি আমার শেষ নির্বাচন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। বেগম জিয়া ৬ বছর কারাগারে থাকার পর মুক্ত হয়েছেন। তিনি বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে আছেন, তার জন্য দোয়া করবেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন