বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • তারেক রহমানের গণসংবর্ধনায় যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতারা

    তারেক রহমানের গণসংবর্ধনায় যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতারা। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এ সংবর্ধনা মঞ্চে দেখা গেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজসহ আরও অনেকে।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা তাকে শুভেচ্ছা জানান। এ সময় দলের সিনিয়র নেতাদের পাশাপাশি যুগপৎ আন্দোলনের নেতারাও তারেক রহমানের সঙ্গে মঞ্চে ওঠেন। পরে তিনি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    এর আগে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে প্রথমে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

    পরে পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন মুহূর্তের সাক্ষী হন তিনি। তার শাশুড়ি ফুলের মালা দিয়ে তাকে বরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

    উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে এটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন