বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ২৭ ডিসেম্বর হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

    ২৭ ডিসেম্বর হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দলের পক্ষ থেকে বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের কর্মসূচি বিস্তারিত জানানো হয়। 

    সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাতাকে দেখতে যাবেন এবং সেখান থেকে বাসায় ফিরবেন।

    তিনি আরও জানান, ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। ২৭ ডিসেম্বর তিনি ভোটার তালিকাভুক্তির জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন এবং একই দিন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস এবং মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন