বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চুলকানি অবহেলা নয়! হতে পারে মারাত্মক রোগের লক্ষণ 

    চুলকানি অবহেলা নয়! হতে পারে মারাত্মক রোগের লক্ষণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরীরের চুলকানি শুধু অ্যালার্জি বা সাধারণ চর্মরোগ নয়, এটি লিভার, কিডনি বা রক্তের মারাত্মক রোগের প্রাথমিক সতর্ক সংকেতও হতে পারে।

    পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান বলেন, লিভারের দীর্ঘমেয়াদী সমস্যায় পিত্তরস ও অ্যাসিড রক্তে জমে ত্বকের স্নায়ু উত্তেজিত করে, যার ফলে রাতে তীব্র চুলকানি হতে পারে। কিডনি বিকল বা ডায়ালাইসিস নিচ্ছেন এমন রোগীদের ক্ষেত্রেও শরীর জুড়ে চুলকানি দেখা দেয়, যা ঘুমের ব্যাঘাত ঘটায়।

    রক্তের সমস্যা যেমন আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া, লোহিত রক্তকণিকার বৃদ্ধি (পলিসাইথেমিয়া) বা রক্তের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হিসেবেও চুলকানি হতে পারে। বিশেষ করে গরম পানিতে গোসলের পর চুলকানি হওয়া সতর্কতার বিষয়।

    ডায়াবেটিস ও থাইরয়েড সমস্যা, গর্ভাবস্থায় পিত্তরস জমা বা কৃমি-পরজীবীর সংক্রমণও চুলকানির অন্যতম কারণ।

    ডা. সাইফ হোসেন খান আরও বলেন, “ত্বকে কোনো দৃশ্যমান র‍্যাশ বা চিহ্ন ছাড়াই যদি সারা শরীরে চুলকানি হয় এবং এর সঙ্গে ওজন কমা, জন্ডিস বা রক্তশূন্যতার মতো উপসর্গ থাকে, তবে তা কোনো জটিল অভ্যন্তরীণ রোগের ইঙ্গিত দিতে পারে।”

    চুলকানিকে অবহেলা না করে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন