বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মূত্রে ফেনার কারণ ও করণীয় কী

    মূত্রে ফেনার কারণ ও করণীয় কী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মূত্রে ফেনা দেখা দেওয়া সবসময় অস্বাভাবিক নয়। কারণ মূত্র শুধু পানি নয়, এর সঙ্গে নানা ধরনের বর্জ্য পদার্থও মিশে থাকে। কম পানি পান করা বা শরীর ডিহাইড্রেটেড হলে মূত্রে ফেনা ও রঙের পরিবর্তন দেখা যেতে পারে, যা সাধারণত উদ্বেগের বিষয় নয়। তবে পর্যাপ্ত পানি পান করার পরও যদি ফেনার পরিমাণ বাড়তে থাকে, তাহলে তা গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন আছে বলে মনে করছেন চিকিৎসকরা।

    কেন প্রস্রাবে ফেনার পরিমাণ বেড়ে যায়?

    চিকিৎসকরা বলছেন, মূত্রে ফেনার পরিমাণ বেড়ে গেলে প্রাথমিকভাবে ধরে নেয়া কিডনি নামক শরীরের নিজস্ব 'ছাঁকনি'টি ঠিক মতো কাজ করছে না। উল্টে মূত্রের সঙ্গে শরীরের গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রোটিন (অ্যালবুমিন) মিশে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের কাজে যেতে হবে। এর সঙ্গে শারীরিক আরও কিছু উপসর্গও দেখা দিতে পারে। যেমন পায়ের পাতা, গোড়ালি ফুলে যাওয়া, মুখ কিংবা চোখের চারপাশও ফুলে যেতে পারে কিডনির এই ধরনের সমস্যা থেকে। যেহেতু মূত্রের সঙ্গে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায় তাই অতিরিক্ত দুর্বল, ক্লান্ত লাগতে পারে। মূত্রের পরিমাণেও হেরফের হতে পারে।

    এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

    • পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে।
    • অতিরিক্ত লবণ এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া যাবে না।
    • উচ্চ রক্তচাপ থেকেও কিডনির সমস্যা হতে পারে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলেই ভালো।
    • অতিরিক্ত প্রোটিন রয়েছে, এমন খাবার না খেলেই ভালো।
    • অতিরিক্ত ওজনও কিডনির জন্য খারাপ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন