বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

    এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুগপৎ আন্দোলনে একত্র থাকলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটি এককভাবে দলীয় ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সভার পর এই সিদ্ধান্ত জানানো হয়। পরে গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

    হাসান আল মামুন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। এই সিদ্ধান্ত দলীয় নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।”

    তিনি আরও উল্লেখ করেন, আগামীকাল (২৩ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান আরও বিস্তারিতভাবে প্রকাশ করবে।

    দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও ফেসবুকে জানিয়েছেন, দুই সিটে আসন ভাগাভাগি হবে না এবং দল এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে।

    বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে ভোট জোটের গুঞ্জন থাকলেও, দলটি সেই পরিকল্পনা থেকে সরে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন