বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু সরিয়ে নেওয়া হলো

    তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু সরিয়ে নেওয়া হলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ফ্লাইটে ঢাকায় ফিরবেন, সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে।

    সরিয়ে নেওয়া ওই দুই কেবিন ক্রু হলেন— জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই কেবিন ক্রুর সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার ছবি প্রকাশ পাওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। জানা গেছে, তারা নিয়মিত আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন।

    তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।

    বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। পরবর্তীতে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে ওই ফ্লাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ।

    এর আগে, চলতি বছরের ২ মে একই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন