বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জিন্সের ছোট পকেট: নকশা না প্রয়োজন?

    জিন্সের ছোট পকেট: নকশা না প্রয়োজন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমাদের দৈনন্দিন পোশাকের তালিকায় জিন্স প্যান্টের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। ফ্যাশনপ্রেমী মানুষ থেকে শুরু করে শ্রমজীবী সাধারণ মানুষের মাঝেও এর জনপ্রিয়তা ব্যাপক। এমনকি যারা নিয়মিত জিন্স পরেন না, তারাও অনেক সময় প্যান্টের পকেট জিন্স স্টাইলে তৈরি করে থাকেন।

    যে বিষয়টি খেয়াল করার তা হচ্ছে, জিন্স প্যান্টের সামনের ডানদিকের বড় পকেটের ওপরের অংশে একটি ছোট্ট পকেট।

    ব্যবহারের দিক থেকে এটি খুবই ছোট হওয়ায় অনেকে এতে খুচরা পয়সা বা ছোটখাটো জিনিস রাখেন। একে সাধারণত ‘কয়েন পকেট’ বলা হলেও এর আসল ইতিহাস কিন্তু অন্য কিছু।

    এই পকেটের রহস্য লুকিয়ে আছে আঠারো শতকের পাশ্চাত্যের ইতিহাসের পাতায়। তখনকার সময়ে রাখাল বা ‘কাউ বয়’দের মধ্যে জিন্স প্যান্ট পরার ব্যাপক প্রচলন ছিল। 
    সেই সময়ে এখনকার মতো রিস্টওয়াচ বা হাতের ঘড়ির চল ছিল না, বরং চেইন দেওয়া পকেট ঘড়ির জয়জয়কার ছিল।

    কাউ বয়রা সাধারণত এই পকেট ঘড়িগুলো তাদের ওয়েস্টকোটে রাখতেন। কিন্তু কাজ করার সময় বা ঘোড়ায় চড়ার সময় ওয়েস্টকোটের ঘড়িটি প্রায়ই ভেঙে যাওয়ার ভয় থাকতো। ঘড়িকে এই অনাকাঙ্ক্ষিত ভাঙন থেকে রক্ষা করতে এবং সুরক্ষিত রাখতে সে সময়ে জিন্সের প্যান্টে বিশেষ একটি পকেট যুক্ত করা হয়। কোমরের বেল্টের সঙ্গে চেইন ঝুলিয়ে ছোট্ট এই পকেটে ঘড়ি রাখলে তা বেশ আঁটসাঁট অবস্থায় থাকতো এবং দৌড়ঝাঁপ করলেও ভেঙে যাওয়ার ভয় থাকতো না।

    সময়ের বিবর্তনে পকেট ঘড়ির বদলে এখন মানুষের হাতে স্মার্টওয়াচ বা পকেটে স্মার্টফোন জায়গা করে নিয়েছে। ঘড়ির সেই পুরনো ঐতিহ্য প্রায় হারিয়ে গেলেও জিন্স প্যান্টের ডিজাইনে এখনো সেই ছোট্ট পকেটটি রয়ে গেছে।

    মূলত ঐতিহ্যের স্মারক হিসেবেই বর্তমান সময়ের আধুনিক জিন্সেও এই পকেটটি রাখা হয়, যা আমাদের শতবর্ষ পুরনো এক অভ্যাসের কথা মনে করিয়ে দেয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ