বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন

    শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়। জানাজায় লাখো মানুষ অংশ নেন।

    দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত জানাজা ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক পড়ান। এতে ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ রাষ্ট্রীয় ও রাজনৈতিক শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

    মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে লাখো মানুষ দক্ষিণ প্লাজায় প্রবেশের জন্য অপেক্ষা করেন। সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রবেশের অনুমতি দেন। প্রবেশ পথে চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট ব্যবহার করে জনস্রোত দক্ষিণ প্লাজায় ঢুকে জানাজায় অংশগ্রহণ করেন।

    জানাজার পুরো পরিবেশ ছিল আবেগঘন ও স্মরণীয়। শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানাতে ছাত্র-জনতা, রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা মানবসাগরে পরিণত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন