বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হাদির জানাজা;

    স্লোগানে মুখর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

    স্লোগানে মুখর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শুরু হতে তখনও প্রায় দুই ঘণ্টা বাকি। তবে সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

    শনিবার (আজ) দুপুর ২টায় হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসছেন হাজারো মানুষ, এখনও অব্যাহত রয়েছে মানুষের আগমন।

    এ সময় পুরো এলাকায় ভেসে ওঠে নানা স্লোগান—‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’।

    জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে আসেন মিজানুর রহমান। তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছি। রাতে ঘুম আসে না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

    ঢাকার বাইরে থেকে আসা অয়ন চৌধুরী বলেন, এই দেশের জন্য হাদির মতো মানুষের আরও প্রয়োজন ছিল। তার চলে যাওয়া সহজে মেনে নেওয়া যায় না।

    জানাজায় অংশ নিতে আগত মুসল্লিরা আগে থেকেই অজু করে প্রস্তুতি নিচ্ছেন। কেউ সিটি করপোরেশনের সরবরাহ করা পানিতে, আবার কেউ নিজ উদ্যোগে আনা পানিতে অজু সম্পন্ন করছেন।

    মানিক মিয়া এভিনিউয়ের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খেজুর তলা এলাকায় বাঁশের ব্যারিকেড বসিয়ে তল্লাশির পরই সবাইকে প্রবেশের অনুমতি দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন