বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শীতে ত্বকের যত্নে যেসব উপাদান এড়িয়ে চলা জরুরি

    শীতে ত্বকের যত্নে যেসব উপাদান এড়িয়ে চলা জরুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের যত্নের ধরনেও পরিবর্তন আনা জরুরি। গ্রীষ্মকালে যেখানে শক্তিশালী সান প্রোটেকশন প্রয়োজন, সেখানে শীতকালে ত্বকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। শীতের কম আর্দ্রতা ত্বককে শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন করে তোলে।

    শীতকালীন ত্বকের যত্নে সঠিক পণ্য ব্যবহারের পাশাপাশি কোন উপাদানগুলো এড়িয়ে চলা উচিত, তা জানা থাকাও জরুরি। এতে ত্বকের ক্ষতি রোধ করা সহজ হয়। শীতে যেসব উপাদান এড়িয়ে চলা ভালো—

    সাবানের অতিরিক্ত ব্যবহার
    অতিরিক্ত সাবান ব্যবহার ত্বকের স্বাভাবিক pH ভারসাম্য নষ্ট করে এবং অ্যাসিড ম্যান্টেলকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে কঠোর ডিটারজেন্ট ও শক্তিশালী সার্ফ্যাক্ট্যান্ট ত্বকের প্রাকৃতিক তেল তুলে নেয়, ফলে শুষ্কতা ও জ্বালাপোড়ার ঝুঁকি বাড়ে।

    অ্যালকোহল-ভিত্তিক পণ্য
    অ্যালকোহলযুক্ত স্কিন কেয়ার পণ্য ত্বককে দ্রুত শুষ্ক করে তোলে এবং ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর দুর্বল করে দেয়। শীতকালে ত্বক ভালো রাখতে এ ধরনের পণ্য ব্যবহার এড়িয়ে চলাই উত্তম।

    এক্সফোলিয়েন্টের অতিরিক্ত ব্যবহার
    গ্রীষ্মকালে উপযোগী অনেক এক্সফোলিয়েন্ট শীতকালে ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এগুলো ত্বকের প্রয়োজনীয় তেল শুষে নেয়, মাইক্রো-টিয়ার তৈরি করে এবং ত্বকের আর্দ্রতা দ্রুত নষ্ট করে দেয়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে পড়ে।

    অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের অতিরিক্ত প্রয়োগ
    রেটিনল, গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসিলিক অ্যাসিড কোষ পুনর্নবীকরণে কার্যকর হলেও শীতকালে অতিরিক্ত ব্যবহার ত্বককে অতিরিক্ত শুষ্ক ও সংবেদনশীল করে তুলতে পারে। এ সময় এসব উপাদানের ব্যবহার কমানো বা হালকা সংস্করণ বেছে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ত্বককে সুরক্ষিত রাখতে SPF ব্যবহারের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

    শীতকালে ত্বক সুস্থ রাখতে প্রয়োজন সচেতনতা ও সঠিক পণ্যের নির্বাচন। ভুল উপাদান এড়িয়ে চললে ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ