কফিং সিজনের প্রেম: শীত শেষ হলেই সম্পর্কের উষ্ণতা হারায়

শীতে আবহাওয়া ঠান্ডা হলেও মানুষের অনুভূতি উষ্ণ হয়ে ওঠে। গবেষণা বলছে, বছরের অন্য সময়ের তুলনায় শীতে মানুষ বেশি প্রেমে পড়েন। বিশেষ করে একাকিত্ব ও বিষণ্ণতা কাটানোর জন্য এই সময় সঙ্গীর সন্ধান বৃদ্ধি পায়। ডেটিং অ্যাপ এবং বাস্তব জীবনে এই সময় সম্পর্কের আগ্রহ অনেক বেড়ে যায়। তাই শীতকালকে বলা হয় ডেটিংয়ের ‘কাফিং সিজন’।
কফিং সিজনে সম্পর্কের বৃদ্ধি
শীতকালে দিন ছোট, রাত দীর্ঘ এবং তাপমাত্রা কমে। এতে মানুষের শরীরের হরমোনের ভারসাম্য পরিবর্তিত হয়। বিশেষ করে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনের পরিবর্তনের কারণে অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়। একাকিত্ব কাটাতে তখন মানুষ ঘনিষ্ঠ সম্পর্ক খোঁজে।
শীত শেষ হলে সম্পর্ক কেন ফিকে হয়
কাফিং সিজনে প্রেমের শুরু আবহাওয়া এবং মানসিক চাহিদার প্রভাবে হয়। শীত কেটে বসন্ত এলে সামাজিক মেলামেশা বাড়ে, মন হালকা হয়। তখন দেখা যায়, সম্পর্কের গভীরতা কম এবং সাময়িক স্বস্তি অর্জনের জন্য যা তৈরি হয়েছিল, তা টিকে থাকে না।
টক্সিক সম্পর্কের ঝুঁকি
শীতকালে দ্রুত সম্পর্ক তৈরি হলে, আবেগের অতিরিক্ত নির্ভরতা বা দখলদারিত্ব সৃষ্টি হতে পারে। শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব সম্পর্ক টক্সিক হয়ে ওঠে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কেবল একাকিত্ব দূর করার জন্য কাউকে পার্টনার হিসেবে বেছে নেওয়া উচিত নয়।
সম্পর্ক স্থায়ী করতে করণীয়
নিজের মানসিক অবস্থাকে আগে বোঝা
সম্পর্ক শুরু করার আগে ভাবা, এটি কি সত্যিই দীর্ঘমেয়াদি
অতিরিক্ত নির্ভরতা ও আবেগ প্রকাশ এড়িয়ে চলা
সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা ও বোঝাপড়া বজায় রাখা
শীতের কফিং সিজন আবেগ ও সম্পর্কের জন্য সুন্দর সময় হলেও, এটি সাময়িক আবেগের কারণে সম্পর্ককে টিকে থাকতে বাধা দিতে পারে। সচেতনভাবে সম্পর্ক গড়ে তুললে শীত শেষে এটি স্থায়ী বন্ধনে রূপান্তরিত হতে পারে।