বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল

    চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

    ২৩ নভেম্বর তাকে শ্বাসকষ্ট, কাশি ও জ্বর বেড়ে যাওয়ায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা দেখা দিলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

    চিকিৎসা চলাকালীন তার একিউট প্যানক্রিয়াটাইটিস শনাক্ত হয় এবং শরীরে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণের কারণে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কিডনির কার্যক্ষমতা বন্ধ হওয়ায় নিয়মিত ডায়ালাইসিস এবং রক্ত ও রক্তের উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে।

    চিকিৎসকরা জানান, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন