বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • ১৯৭১ সালের স্বাধীনতার শত্রুরা আবারও সক্রিয়: মির্জা ফখরুল

    ১৯৭১ সালের স্বাধীনতার শত্রুরা আবারও সক্রিয়: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার শত্রুরা যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা আবারও সক্রিয় হয়ে উঠতে চাইছে। তবে বাংলাদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

    মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন মির্জা ফখরুল। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে এই দিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। এজন্যই আজকের দিন বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি আরও বলেন, দলের স্থায়ী সদস্যরা সমবেত হয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার শপথ নেবেন এবং দেশের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখবেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। এছাড়া বিএনপির নেতা তারেক রহমানের আশা প্রকাশ করেন আগামী ২৫ ডিসেম্বর দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন