বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮
  • সরিষাবাড়ীতে বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

    সরিষাবাড়ীতে বিলে বিষ প্রয়োগে মাছ নিধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এমন দৃশ্য দেখা যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দনপুর গ্রামে। বিষ প্রয়োগের ফলে ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

    স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর গ্রামের স্থানীয় ১৬ জন সদস্য মিলে কামারকুড়া মৎস চাষ প্রকল্প সমিতি করে ১০ বিঘা জমিতে মাছ চাষ প্রকল্প শুরু করেন। এসময় ১৮৬ কেজি পাঙ্গাস, ২৭ মন সরপুঁটি, বাটাসহ দেশীয় সকল মাছ চাষ করেন। সোমবার সকাল থেকে বিলের পানিতে মাছ ভাসতে দেখে স্থানীয়রা সমিতির সদস্যদের খবর দেয়। পরে সদস্যরা গিয়ে পুকুরে থাকা পাঙ্গাশসহ দেশীয় নানা প্রজাতির মাছ মরা অবস্থায় ভাসতে দেখে। 

    কামারকুড়া মৎস চাষ সমিতির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মজনু, মমিনুল ইসলাম সাবু বলেন, আমাদের পাশের পুকুরের মালিক সম্প্রতি তার পুকুরে নেট দিয়ে বেড়া দিয়েছে। তারপর থেকেই মাছ মরতেছে। তারা হয়তো নেট দিয়ে বেড়া দেয়ার সময় এমন কাজ করতে পারে। আমাদের মৎস চাষ প্রকল্পে বিষ দেয়ার কারনে আমাদের সকল মাছ মরে ভেসে উঠতেছে। এতে করে আমাদের ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন