বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঘরে বসেই বানান দীর্ঘস্থায়ী বেলি ফুলের সুগন্ধি

    ঘরে বসেই বানান দীর্ঘস্থায়ী বেলি ফুলের সুগন্ধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিজের হাতে বানানো জিনিসের প্রতি মানুষের আবেগ বরাবরই আলাদা। সেই আগ্রহ থেকেই অনেকেই এখন ঝুঁকছেন ঘরোয়া ও প্রাকৃতিক সুগন্ধির দিকে।বেলি ফুল দিয়ে ঘরে বসেই তৈরি করা যায় তাজা ও দীর্ঘস্থায়ী পারফিউম। সঠিক পদ্ধতি অনুসরণ করলে এই পারফিউম কয়েক মাস পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে।

    যা যা লাগবে

    • তাজা বেলি ফুল: ২ কাপ (রাতের বেলি হলে সুবাস বেশি)

    • ডিস্টিল্ড পানি: ১ কাপ

    • ভদকা বা রাবিং অ্যালকোহল: ৩–৪ টেবিল চামচ

    • ঢাকনাযুক্ত গ্লাস জার

    • স্প্রে বোতল

    তৈরি প্রক্রিয়া
    প্রথমে বেলি ফুলের ডাঁটা কেটে নিতে হবে। এরপর একটি গ্লাস জারে ফুলগুলো রেখে ডিস্টিল্ড পানি ঢেলে দিতে হবে, যাতে ফুল পুরোপুরি ডুবে থাকে। ঢাকনা লাগিয়ে ৮–১২ ঘণ্টা রেখে দিতে হবে। উষ্ণ জায়গায় রাখলে সুবাস দ্রুত বের হয়।

    পরদিন সেই পানি ছেঁকে নিয়ে আবার নতুন তাজা বেলি ফুল যোগ করে একই পানি দিয়ে রাতভর রেখে দিতে হবে। এভাবে ৩–৪ বার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করলে পানি ঘন বেলি এসেন্সে পরিণত হবে।

    সবশেষে ওই এসেন্সের সঙ্গে ৩–৪ টেবিল চামচ ভদকা বা অ্যালকোহল মিশিয়ে ভালোভাবে নেড়ে ২৪ ঘণ্টা ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। এরপর স্প্রে বোতলে ভরে নেওয়া যাবে। দুই দিন পর ব্যবহার শুরু করলে ঘ্রাণ পুরোপুরি সেট হয়ে যায়।

    রাতের বেলি ফুলে ঘ্রাণ সবচেয়ে শক্তিশালী হয়। পারফিউমের লাস্টিং বাড়াতে চাইলে ২–৩ ফোঁটা ভ্যানিলা এসেন্স বা ১ ফোঁটা স্যান্ডালউড এসেনশিয়াল অয়েল যোগ করা যেতে পারে। ফ্রিজে সংরক্ষণ করলে এই পারফিউম ৩–৪ মাস পর্যন্ত ভালো থাকে।

    প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঘরোয়া পারফিউম স্বাস্থ্যবান্ধব হওয়ার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারে এনে দিতে পারে আলাদা এক তৃপ্তি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ