বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

    বিএনপি মহাসচিবের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাজাব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়ালও উপস্থিত ছিলেন।

    বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

    বৈঠক সম্পর্কে বিএনপির একাধিক নেতা জানান, সৌজন্য সাক্ষাৎ হলেও বাংলাদেশ–মঙ্গোলিয়া সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূত আগ্রহ দেখান। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়াতে বিএনপির সাম্প্রতিক তৎপরতার অংশ হিসেবেও এ সাক্ষাৎ হয়েছে বলে মনে করা হচ্ছে।

    সাক্ষাৎ শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সামনে আলাদাভাবে কথা বলেননি। তবে দলের ভেতরে এটিকে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন