বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • এভাবে ফুসফুস থাকবে সতেজ: ঘরোয়া ১০ স্বাস্থ্যকর অভ্যাস

    এভাবে ফুসফুস থাকবে সতেজ: ঘরোয়া ১০ স্বাস্থ্যকর অভ্যাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত পরিবেশ দূষণ এবং বাতাসে অ্যালার্জেনের আধিক্যের কারণে অনেকেই আজকাল অ্যাজমা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। আমাদের শরীরে পর্যাপ্ত শ্বাস-প্রশ্বাস নিশ্চিত রাখতে ফুসফুস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা দূষণের আক্রমণে এই অঙ্গ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ফুসফুসকে সুস্থ, পরিষ্কার ও শক্তিশালী রাখতে প্রয়োজন সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাস।

    নীচে ফুসফুস ভালো রাখার কার্যকর কিছু উপায় তুলে ধরা হলো—

    ১. ভিটামিন ‘ই’ সমৃদ্ধ বাদাম খান

    কাজু, আখরোট, পেস্তা, চিনাবাদাম এবং কুমড়ার বীজে রয়েছে প্রচুর ভিটামিন ‘ই’, খনিজ ও ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, যা ফুসফুসে অক্সিজেন প্রবাহ বাড়ায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

    ২. প্রতিদিন খান এক চা চামচ মধু

    মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ ফুসফুস পরিষ্কার রাখতে সহায়তা করে। নিয়মিত মধু খাওয়ায় শ্বাসযন্ত্রের সুরক্ষা বাড়ে।

    ৩. ভিটামিন ডি গ্রহণ করুন

    ভিটামিন ডি ফুসফুসের প্রদাহ কমায়। এর অভাবে বিশেষত শিশুদের শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সূর্যের আলো ছাড়াও দুধ, ডিম, দই, মাছ ও মাংস ভিটামিন ডি’র ভালো উৎস।

    ৪. তুলসী পাতা ফুসফুসের রক্ষক

    তুলসীতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শ্বাসনালি সুরক্ষায় কার্যকর। তুলসীর রস বা ফুটানো তুলসী পাতার পানি দূষিত কণা দূর করে ফুসফুসকে সতেজ রাখে।

    ৫. কালোজিরার গুণ ফুসফুসে কাজ করে

    কালোজিরার অ্যান্টি-অক্সিডেন্ট প্রদাহ কমায় এবং শ্বাসনালিকে সুস্থ রাখতে সহায়তা করে। প্রতিদিন মধুর সঙ্গে আধা চা চামচ কালোজিরা গুঁড়া উপকারী।

    ৬. ভিটামিন ‘সি’ অপরিহার্য

    লেবু, কমলা, পেয়ারা, আমলকি ইত্যাদিতে থাকা ভিটামিন ‘সি’ শ্বাসযন্ত্রের জীবাণু প্রতিরোধ করে এবং ফুসফুসে অক্সিজেন সরবরাহ বাড়ায়।

    ৭. রসুন ফুসফুস পরিষ্কার রাখে

    রসুনে থাকা সেলেনিয়াম ও অ্যালিসিন ফুসফুস সুস্থ রাখে। ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধেও রসুন কার্যকর।

    ৮. নিয়মিত ব্যায়াম করুন

    ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফুসফুসের কর্মক্ষমতা উন্নত করে। ইয়োগা, এরোবিক্স, কার্ডিও এক্সারসাইজ প্রতিদিন উপকারী।

    ৯. গ্রিন টি ফুসফুসের দূষণ দূর করে

    গ্রিন টি–তে থাকা ফ্ল্যাভোনয়েডস ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবং জমা হওয়া দূষিত পদার্থ বের করতে সহায়তা করে।

    ১০. হলুদের কারকিউমিন শ্বাসযন্ত্রকে রক্ষা করে

    হলুদের প্রধান উপাদান কারকিউমিন ফুসফুসকে দূষণের ক্ষতি থেকে রক্ষা করে। সর্দি–কাশি বা শ্বাসকষ্টে কাঁচা হলুদ মাখন বা ঘি’র সঙ্গে খেলে উপকার হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন