বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শীতে সুস্থ থাকতে যে খাবারগুলো খেতে হবে প্রতিদিন

    শীতে সুস্থ থাকতে যে খাবারগুলো খেতে হবে প্রতিদিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতকালে সর্দি, কাশিসহ জ্বরের প্রবণতা বেড়ে যায়। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস সংক্রমণও বৃদ্ধি পাওয়ায় রোগপ্রতিরোধ ক্ষমতা শক্ত রাখা হয়ে ওঠে আরও জরুরি। বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস শীতে শরীরকে সুস্থ রাখতে ও সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

    শীতকালীন কিছু খাবার নিয়মিত ডায়েটে রাখলে শরীর গরম থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এসব খাবারে থাকে ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা স্বাভাবিকভাবেই শরীরকে সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে।

    উপকারী শীতকালীন খাবারের মধ্যে রয়েছে:

    • আদা: অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত; গলা ব্যথা কমাতে ও সংক্রমণ প্রতিরোধে কার্যকর। চা বা গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত উপকার পাওয়া যায়।

    • মধু: গলার জ্বালা কমায়, শরীর গরম রাখে এবং কাশিতে স্বস্তি দেয়।

    • রসুন: প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক; জিংক ও এলিসিন বৃদ্ধি করে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

    • ভিটামিন সি-সমৃদ্ধ ফল: লেবু, কমলা, আমলকি, বাতাবি লেবু ইমিউনিটি বাড়ায়।

    • হলুদ দুধ: কুরকুমিন প্রদাহ কমায়; রাতে গরম দুধে হলুদ মিশিয়ে খেলে সর্দি-কাশি দূরে থাকে।

    • স্যুপ ও সবজি: গাজর, বিট, টম্যাটো মতো অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ সবজি শরীরকে শক্তিশালী রাখে।

    শীতে শরীরের পানির পরিমাণ কমে যায়, তাই পর্যাপ্ত গরম পানি পান করা জরুরি। ধুলো-বাতাস এড়িয়ে চলা, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়ামও শীতকালীন অসুখ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ।

    সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার সমন্বয়ই শীতকালে সুস্থ থাকার মূল চাবিকাঠি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন