বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • "বিএনপির প্রভাবশালী নেতা মনজুর কাদেরের নতুন যাত্রা এনসিপি প্রার্থীরূপে"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকায় চমকপ্রদ মনোনয়ন হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

    বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের প্রার্থীদের নাম প্রকাশ করেন। সিরাজগঞ্জের চারটি আসনের প্রার্থীরা হলেন:

    সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল

    সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)

    সিরাজগঞ্জ-৫: মেজর (অব.) মনজুর কাদের

    সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ

    মনজুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন। আসনটি বিলুপ্ত হওয়ার পর ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫৫ ভোটের ব্যবধানে পরাজিত হন।

    এবার আসন্ন নির্বাচনে মনজুর কাদের ধানের শীষ প্রতীকের দাবিদার হলেও শেষ পর্যন্ত বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয়। এতে মনোনয়নবঞ্চিত হওয়া মনজুর কাদের সমর্থকরা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছিলেন। অবশেষে এনসিপি তাদের মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করেছে।

    মনজুর কাদেরের মনোনয়ন পাওয়ায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার তাকে অভিনন্দন জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি ফেসবুকে লিখেছেন, এই মনোনয়ন সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী প্রতিযোগিতাকে নতুন মাত্রা দেবে। উল্লেখ্য, মাহিন সরকার নিজেও এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন