বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
  • জাতীয় নাগরিক পার্টি বনাম বিএনপি: নাহিদ ইসলামের প্রতিদ্বন্দ্বী কে?

    জাতীয় নাগরিক পার্টি বনাম বিএনপি: নাহিদ ইসলামের প্রতিদ্বন্দ্বী কে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫টি আসনের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলামটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের এই তালিকা ঘোষণা করা হয়।

    প্রাথমিক তালিকা অনুযায়ী, ঢাকা-১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম ইতিমধ্যেই মনোনীত হয়েছেন।

    উত্তরাঞ্চল থেকে পঞ্চগড়-১ আসনে লড়বেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, আর কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    এছাড়া ঢাকা-৯ আসন থেকে লড়বেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, রংপুর-৪ থেকে সদস্য সচিব আখতার হোসেন, এবং ঢাকা-১৮ আসন থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনীত হয়েছেন।

    এর আগে, বিএনপি ৩ নভেম্বর আসন্ন সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন