বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • অ্যাজমা, হৃদরোগ, ক্যান্সার রোগীদের হজে যাওয়া নিষিদ্ধ : ধর্ম উপদেষ্টা

    অ্যাজমা, হৃদরোগ, ক্যান্সার রোগীদের হজে যাওয়া নিষিদ্ধ : ধর্ম উপদেষ্টা
    ছবি : নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যাজমা, হৃদরোগ এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের হজে যেতে সৌদি সরকার বারণ করেছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তাই ধর্ম মন্ত্রণালয় এই ধরনের রোগীদের হজে যাওয়ার অনুমতি দেবে না।

    বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এই কথা বলেন।

    তিনি বলেন, "হজ একটি কষ্টসাধ্য ইবাদত। সৌদি সরকার স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে এই নির্দেশনা দিয়েছে। কোনো চিকিৎসক যদি এই ধরনের রোগে আক্রান্তদের সুস্থ বলে সার্টিফিকেট দেন, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

    উপদেষ্টা আরও জানান, হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

    ধর্ম উপদেষ্টা আরও বলেন, হজে অনেক পরিশ্রম হয়; তাই এটি বয়স্ক মানুষদের জন্য কঠিন হয়। এ কারণে তিনি বয়স্কদের হজে না যাওয়ার আহ্বান জানান। 

    এছাড়া, হজের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘হজের জন্য সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন