বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ত্বককে কোমল ও সতেজ রাখে কমলার খোসা সিরাম

    ত্বককে কোমল ও সতেজ রাখে কমলার খোসা সিরাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন নিতে চাইলে কমলার খোসা থেকে তৈরি ভিটামিন–C সিরাম হতে পারে একদম পারফেক্ট সমাধান। এই সিরাম ত্বককে উজ্জ্বল, কোমল ও সতেজ রাখে। কমলার খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন–C থাকায় এটি ত্বকের দাগ, নিঃশ্বাস, ডার্ক স্পট ও ম্লান ভাব কমাতে সাহায্য করে। প্রতিদিন ব্যবহারে ত্বক দেখাবে আরও স্বাস্থ্যবান এবং ঝলমলে।

    যা লাগবে

    • কমলার খোসা শুকনো গুঁড়া – ১ টেবিল চামচ
    • গোলাপ জল – ৩ টেবিল চামচ
    • অ্যালোভেরা জেল – ১ টেবিল চামচ
    • গ্লিসারিন – ½ চা চামচ
    • ভিটামিন–E অয়েল – ১ ক্যাপসুল (ইচ্ছা হলে)

    যেভাবে বানাবেন

    ধাপ–১: কমলার খোসার পাউডার

    • কমলার খোসা রোদে ১–২ দিন শুকিয়ে নিন
    • ব্লেন্ড করে ফাইন পাউডার বানিয়ে নিন

    ধাপ–২: সিরাম তৈরি

    • একটি বাটিতে ১ টেবিল চামচ কমলার খোসা পাউডার নিন
    • ৩ টেবিল চামচ গোলাপ জল দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখুন
    • এবার পাতলা ছাঁকনি বা কাপড় দিয়ে রোজ–অরেঞ্জ এক্সট্র্যাক্ট ছেঁকে নিন
    • ছাঁকা পানি + অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন
    • শেষে গ্লিসারিন ও চাইলে ভিটামিন–E মিশিয়ে দিন
    • কাচের বোতলে ভরে ফ্রিজে রাখুন (৭–১০ দিন ভালো থাকে)

    বেনিফিট

    • স্কিন ন্যাচারালি ব্রাইট করে
    • ট্যান ও ডার্ক স্পট হালকা করে
    • অ্যাকনে মার্ক ফেইড করে
    • স্কিন সফট ও গ্লো আনে
    • অয়েল কন্ট্রোল করে
    • পোরস টাইট করে
    • কমলার খোসায় থাকা ন্যাচারাল ভিটামিন–সি স্কিন লাইট করে দ্রুত

    ব্যবহার পদ্ধতি

    • রাতে ফেস ওয়াশের পর ২–৩ ড্রপ সিরাম লাগিয়ে ম্যাসাজ করুন
    • দিনে ব্যবহার করলে সানস্ক্রিন অবশ্যই লাগাবেন
    • চোখের নিচে ব্যবহার করবেন না

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ