বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন

    কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ভুমি গ্রামের মারুফ মিয়ার বসতঘরে পূর্ব শত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারুফ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সি আর  ৫৩৯ /২৫(কমল)।

    মামলা সূত্রের বরাতে জানা যায়, মারুফ মিয়ার মেয়ে জুই আক্তার বাদী হইয়া তার স্বামী একই গ্রামের মো: সিদ্দেক মিয়ার পুত্র মো: ছামাদ মিয়ার বিরুদ্ধে 'বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালত মৌলভীবাজার সি আর ৫০৮/২০২৫ ইং (কমল) ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সংশোধনী ২০২৫ ইং এর ১১) গ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। 

    মামলা দায়ের করার পর হইতে স্থানীয় সুহেল মিয়া গংরা মিলে তার মেয়ের দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকে এবং তাকে মারধর করা হয়। এরই সুত্রের জের ধরে গত ৬ই ডিসেম্বর দিবাগত রাত প্রায় ৩টার দিকে তার বসত ঘরে আগুন দেয়া হয়।

    এতে ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করেন। মামলার অভিযুক্তরা হলেন, সোহেল মিয়া (৪৮) পিতা মৃত আদর মিয়া, ছামাদ মিয়া (২২) পিতা ছিদ্দেক মিয়া, কামাল মিয়া (৪০) পিতা মৃত ছমির মিয়া, ইমাদ মিয়া (২৩) পিতা ছিদ্দেক মিয়া,জুয়েল মিয়া (৩৫) জুয়েল মিয়া (৩৫) পিতা: মৃত আদর মিয়া, রুহেল মিয়া (৩০) পিতা মৃত আদর মিয়া সর্বসাং মৌলভীবাজারের কমলগঞ্জের ভূমিগ্রামের বাসিন্দা।

    মারুফ মিয়া জানান, আমি আমার পরিবার পরিজন নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের ভয়ে স্থানীয় উপজেলার মুন্সিবাজারের পাশে বর্তমানে একটি বাসা ভাড়া করে বসবাস করিতেছি। পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছি, আমি প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা কামনা করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন