বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রতারণার দিক থেকে নারী ও পুরুষের ভিন্ন প্রত্যাশা

    প্রতারণার দিক থেকে নারী ও পুরুষের ভিন্ন প্রত্যাশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্পর্কে প্রতারণার ঘটনা ঘটলে নারী ও পুরুষের জিজ্ঞাসার ধরন এবং মানসিক প্রতিক্রিয়ার মধ্যে মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্য মূলত সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি এবং সামাজিক প্রত্যাশার ভিন্নতার কারণে তৈরি হয়।

    সমাজবিজ্ঞানী এবং সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, একজন পুরুষ যখন জানতে পারেন যে তার নারী সঙ্গী অন্য কারো সাথে প্রতারণা করেছেন, তখন তার প্রাথমিক এবং প্রধান প্রশ্নটি হয়— "তুমি কি তার সাথে শারীরিকভাবে সম্পর্ক স্থাপন করেছো?" পুরুষের কাছে তার সঙ্গীর শরীর একান্ত নিজের অধিকার বা সম্পদ বলে মনে হয় এবং সেখানে অন্য কারো বিচরণ তারা মেনে নিতে পারেন না। শারীরিক 'কলঙ্ক' তাদের কাছে মুখ্য হয়ে ওঠে।

    অন্যদিকে, একজন পুরুষ সঙ্গী যখন প্রতারণা করেন, তখন নারীর প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হয়। নারী তার প্রিয় পুরুষকে সম্পত্তি নয়, বরং সবচেয়ে বড় সম্পদ বা ভালোবাসার আশ্রয় মনে করেন। প্রতারণার কথা জানলে নারী তখন হাজারো প্রশ্ন করেন, যা ভালোবাসার গভীরতাকে কেন্দ্র করে: "আচ্ছা মেয়েটিকে কি তুমি ভালোবেসেছো?", "সে কি আমার চেয়ে সুন্দরী?", "সে কি আমার চেয়েও তোমাকে বেশি ভালোবাসে বা কেয়ারিং?"

    নারী মূলত মনের ভাঙন নিয়ে বেশি চিন্তিত হন এবং নিজের কী কমতি ছিল তা আয়নায় দাঁড়িয়ে খোঁজেন।

    এই বিশ্লেষণ অনুযায়ী, পুরুষ কেবল শরীরের অধিকার বুঝে নেয়, আর নারী খুঁজে ফেরে ভালোবাসা। নারীর কাছে মনের সংযোগ না থাকলে শরীর তুচ্ছ ব্যাপার হয়ে দাঁড়ায়। শরীরের ক্ষত হয়তো শুকিয়ে যায়, কিন্তু মনের ক্ষত বা মানসিক আঘাত নারীরা সহজে ভুলতে পারেন না। এখানেই নারী ও পুরুষের মধ্যে সম্পর্কের মৌলিক পার্থক্যটি ফুটে ওঠে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ