বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ভালুকায় পৌর শ্রমিক দলের মতবিনিময় সভা

    ভালুকায় পৌর শ্রমিক দলের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড শ্রমিক দলের মতবিনিময় সভা।

    সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় দলের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও ভালুকা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, “জনতার মেয়র” খ্যাত আলহাজ্ব হাতেম খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম সরকার এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ ২নং ওয়ার্ড শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    নেতৃবৃন্দ বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতৃত্ব, কর্মী ও জনগণের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে তুলে একসাথে কাজ করতে হবে।”

    নেতৃবৃন্দ আরও বলেন, "সময় এখন সংগঠিত হওয়ার। প্রত্যেক কর্মী যদি নিজের অবস্থান থেকে ভূমিকা রাখে, তবে আগামীর নির্বাচনে ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব হবে।"

    মতবিনিময় সভা শেষে কর্মীদের মাঝে নব উদ্দীপনা তৈরি হয়। তারা অঙ্গীকার করেন, নির্বাচন পর্যন্ত মাঠে থেকে ধানের শীষের বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন