বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

    খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন যুবদলের আয়োজনে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কবীর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি জাহাঙ্গীর আলম। 

    উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন