বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ব্যাপক রদবদল

    ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ব্যাপক রদবদল
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ২২ জন কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

    আজ সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে উপসচিব মো. মাহবুবুর রহমান সই করেছেন।

    জনস্বার্থে জারিকৃত এই আদেশে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক গতিশীলতা বাড়ানো এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বড় ধরনের রদবদল করা হয়েছে।

    বদলি হওয়াদের মধ্যে দুজন ডিআইজি, তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন