বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল রেকর্ড করতে বিটিভি-বেতারকে নির্দেশ ইসির

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল রেকর্ড করতে বিটিভি-বেতারকে নির্দেশ ইসির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী বুধবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এদিন প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে।

সোমবার ইসির জনসংযোগ শাখা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বেতার ও টেলিভিশনে চিঠি পাঠানো হয়েছে।

এবারের তফসিল ঘোষণার পর নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং নির্বাচনী প্রস্তুতি আরও গতিশীল হবে।

বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।

ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসিসহ ফুল কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিইসি।

জানা গেছে, ভাষণটি রেকর্ডের পরপরই প্রচার করা হতে পারে।

এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর নির্বাচন হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন