বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
  • নির্বাচন ভবনে সিইসির সঙ্গে জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠক

    নির্বাচন ভবনে সিইসির সঙ্গে জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠক
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছে জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল।

    আজ সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন।

    ধারণা করা হচ্ছে, বৈঠকে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল নির্বাচনকালীন পরিবেশ, দলের নিবন্ধন এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করবে।

    অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রয়েছে বৈঠকে।

    নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি
    গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেছে। তফসিল প্রস্তুতির মধ্যে এবার ইসির সঙ্গে বৈঠকে বসলো জামায়াতের প্রতিনিধি দল।

    এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন