বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
  • সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা পর মোতালেব হোসেনের দুঃখ প্রকাশ

    সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা পর মোতালেব হোসেনের দুঃখ প্রকাশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। ঘটনার এক দিন পর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার দুঃখ প্রকাশ করেছেন।

    মোতালেব হোসেন তার পোস্টে উল্লেখ করেছেন যে, রাজনীতির মধ্যেও সহমর্মিতা ও সংলাপের জায়গা থাকা উচিত। তিনি আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক মতের ভিন্নতাকে শান্তিপূর্ণভাবে মীমাংসা করার পথ খোলা থাকবে।

    এ বিষয়ে রাজনৈতিক মহল ও স্থানীয় জনমতকে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে এ ঘটনার পর সারজিস আলমের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ স্থানীয় রাজনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করছেন।

    শনিবার (৬ ডিসেম্বর) ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার একটি পোস্টে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সন্ত্রাসী রুবেলের সহযোগী আওয়ামী দোসর সাইফুল এবং তার প্রশ্রয়দাতা রাজশাহী অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের বিরুদ্ধে বলতে গিয়ে আমি অনাকাঙ্ক্ষিতভাবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস আলমকে জড়িয়ে ফেলি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

    এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি এই এমরান ইমন সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সারজিস আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোন ভ্রুক্ষেপ নাই। তার মানে এর সাথে খোদ সারজিস আলম নিজে জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।’

    জানা গেছে, গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলার কমিটি ঘোষণা করে কেন্দ্র। এরপর থেকে তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে। এ নিয়ে একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগ করেছেন।

    ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশের বিষয়ে জানতে রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোতালেব হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন