বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • স্বেচ্ছাসেবী দিবসে ভালুকায় ৫২ সংগঠনের মহামিলন

    স্বেচ্ছাসেবী দিবসে ভালুকায় ৫২ সংগঠনের মহামিলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ভালুকা হেল্পলাইনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

    মিলনমেলায় সভাপতিত্ব করেন ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইমন তালুকদার সাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির ছাইফ উল্লাহ পাঠান ফজল। মিলনমেলার উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।

    এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি মল্লিক মাখন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাজমুল হক মন্ডল ও মতিউর রহমান মিল্টন, শিক্ষক ও কবি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রিয়াদ পাঠান, তাঁতীদল নেতা খোরশেদ আলম ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    মিলনমেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত ছিলেন ব্লাড ডোনার সোসাইটি ভালুকার সভাপতি এস এম ফিরোজ আহমেদ, হবিরবাড়ি হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিব, হিলফুল ফুজুল যুব সংগঠনের নয়ন আহমেদ, রক্ত কণা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. ইব্রাহিম খলিল উল্লাহ, সততা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিএম ফয়সাল আহমেদসহ আরও অনেক স্বেচ্ছাসেবক।

    আলোচনা সভায় বক্তারা বলেন “স্বেচ্ছাসেবীরা সমাজের নীরব নায়ক। তাঁদের নিঃস্বার্থ মানবিক কর্মকাণ্ড সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।”

    তাঁরা আরও বলেন, "রক্তদান, সেবা, উদ্ধার, খাদ্য সহায়তা সমাজের প্রতিটি মানবিক উদ্যোগে স্বেচ্ছাসেবীরা সবসময় এগিয়ে থাকে। এসব কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করে ভবিষ্যতে মানবিক সেবা বিস্তারের আহ্বান জানান বক্তারা।"

    পারস্পরিক শুভেচ্ছা, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য দিয়ে শেষ হয় ভালুকার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী মিলনমেলা। মানবিকতার শক্তিকে আরও প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন