বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রবাসী বাংলাদেশিদের জন্য আদ্দিস আবাবায় নতুন ই-পাসপোর্ট সুবিধা

    প্রবাসী বাংলাদেশিদের জন্য আদ্দিস আবাবায় নতুন ই-পাসপোর্ট সুবিধা
    ই-পাসপোর্ট। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে (দূতাবাসে) ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর ফলে সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা সহজেই আধুনিক এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। 

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) বিকেলে ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, "সরকার প্রবাসীদের কাছে দ্রুততম সময়ে আধুনিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ইথিওপিয়ায় ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে সেই লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগোনো সম্ভব হলো।" 

    সিতওয়াত নাঈম বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিনটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। এ সেবা বাংলাদেশের বৈশ্বিক গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।

    রাষ্ট্রদূত বলেন, আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশন বহির্বিশ্বে ই-পাসপোর্ট সেবা চালু করা ৬৮তম মিশন হিসেবে তাৎপর্যপূর্ণ। তিনি ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টা ও দেশের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।

    উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সিতওয়াত নাঈম তিনজন আবেদনকারীর হাতে ডেলিভারি স্লিপ তুলে দেন। এছাড়া ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ক্রেস্ট প্রদান করা হয়। রাষ্ট্রদূত ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এ্যানরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন।

    এখন থেকে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন