বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কাতার নয়, জার্মান এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে যাবেন খালেদা জিয়া

    কাতার নয়, জার্মান এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডনে যাবেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। শুরুতে কাতার থেকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। ফলে এখন জার্মানভিত্তিক একটি প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

    জানা গেছে, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ–এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) বিমান খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনে যাবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পর যাত্রা শুরুর সময় নির্ধারণ করা হয়েছে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিট।

    এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করে প্রথমে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে যাত্রাবিরতি দেবে এবং সেখান থেকে সরাসরি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।

    এর আগে চিকিৎসার প্রয়োজনে কাতার সরকারের পাঠানো এয়ারবাস ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন