বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
  • আজ লন্ডন নেওয়া হচ্ছেনা খালেদা জিয়াকে

    আজ লন্ডন নেওয়া হচ্ছেনা খালেদা জিয়াকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় আসার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসছে না। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।”

    তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করেই নির্ধারণ হবে তিনি কবে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা অনুকূল থাকলে এবং বোর্ড অনুমতি দিলে ইনশাআল্লাহ ৭ তারিখে ফ্লাই করতে পারবেন।”

    এর আগে বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল। রাতেই লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমানের স্ত্রী ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখবেন বলে জানা গেছে।

    খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডনের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করতে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছিল। গতকাল বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তিনবার ভার্চুয়াল বৈঠক হয়। বিমানে যেন প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়, সেই অনুযায়ী সব প্রস্তুতও নেওয়া হয়েছিল।

    বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘদিন ধরে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি চেয়ে আসলেও আওয়ামী লীগ সরকার তা মঞ্জুর করেনি। এবার অন্তর্বর্তী সরকারের অধীনে তার বিদেশযাত্রার প্রস্তুতি নেওয়া হয়।

    এয়ার অ্যাম্বুলেন্স বিলম্ব হওয়ায় তার যাত্রা আপাতত একদিন পিছিয়ে গেল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন