বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
  • লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন ডা. জোবায়দা রহমান

    লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন ডা. জোবায়দা রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লন্ডন থেকে ঢাকায় ফিরছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জোবায়দা রহমান । বৃহস্পতিবার অথবা শুক্রবার সকালে তিনি বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

    বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য ডা. জোবায়দা রহমান। তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সঙ্গে। এখন তিনি ঢাকায় আসছেন খালেদা জিয়ার চিকিৎসার দেখভালের জন্য। তবে, আজকে রাতে তার ঢাকায় আসার কথা রয়েছে। অথবা কাল সকালে পৌঁছাতে পারেন।

    ডা. জোবায়দা রহমানের আসা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন।

    এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

    বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন