বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দেশে ফিরলে আইনের মুখোমুখি হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী
  • নির্বাচন ছাড়া কোনো পথ নেই: মাহমুদুর রহমান মান্না

    নির্বাচন ছাড়া কোনো পথ নেই: মাহমুদুর রহমান মান্না
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছলচাতুরি করে বা কৌশলে বেশি দিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই।

    আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত 'আসন্ন নির্বাচন ও জনগণের প্রত্যাশা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

    মাহমুদুর রহমান মান্না বলেন, "ড. ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারের মূল ম্যান্ডেট হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ না করে যদি তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার কোনো চেষ্টা করেন, তবে জনগণ তা মেনে নেবে না।"

    তিনি আরও উল্লেখ করেন, অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে জনগণের সরকার প্রতিষ্ঠায় সহায়তা করতে হবে।

    মান্না বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন হতেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।

    তিনি বলেন, এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে, আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? কিন্তু এনসিপি বলেছে, আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক।

    মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই।

    তিনি আরও বলেন, সময়টা কিন্তু ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি। এ অবস্থা যদি চলতে থাকে, তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।

    মান্না বলেন, বিএনপি আমাদের সাথে বসেনি। তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো, সেই কথা ভাববার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কী ভাবছে।

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন