বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার প্রস্তুত, পাঠাবে এয়ার অ্যাম্বুলেন্স

    খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার প্রস্তুত, পাঠাবে এয়ার অ্যাম্বুলেন্স
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulance) পাঠাতে প্রস্তুত রয়েছে। কাতার সরকারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর, ২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।

    গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার গুরুতর স্বাস্থ্য পরিস্থিতির কথা উল্লেখ করে কাতার সরকারের কাছে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য একটি চিঠি লেখেন। সেই সময় কাতার ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিল। আজ তারা আনুষ্ঠানিকভাবে এই সহযোগিতা প্রদানের কথা নিশ্চিত করল।

    বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও অংশ নিয়েছেন। কাতার সরকারের এই প্রস্তাবে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে স্থানান্তরের পথ আরও সুগম হলো।

    এর আগে, খালেদা জিয়াকে দেখ হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল বর্তমানে এভারকেয়ার হাসপাতালে র‌য়ে‌ছেন। তি‌নি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন।

    তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে দুপুর সা‌ড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

    বুধবার (৩ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে। ড. রিচার্ড বিউলের নেতৃত্বে মেডিকেল প্রতিনিধি দলটি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন। তারা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করেন এবং হাসপাতালের স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন।

    এদিকে, বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান।  

    উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন