খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে ঢাকায় চীনের অভিজ্ঞ চিকিৎসক দল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর এবার চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে এই চারজন চিকিৎসক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তারা সরাসরি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এর আগে যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় এসেছিলেন। বর্তমানে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে চিকিৎসকদের স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানিয়েছেন সাবেক সচিব আব্দুল খালেক।
এর আগে সকালে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে আসেন।
গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণের অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে তদারকি করছেন।
এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানান, বর্তমানে এই মেডিকেল বোর্ডের সাথে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসকের টিমও কাজ করছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ আমাদের বন্ধু প্রতীত অনেকে দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
অধ্যাপক জাহিদ জানান, খালেদা জিয়ার মেডকেল বোর্ডে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল. বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডা. জুবাইদা রহমানসহ আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিম কাজ করছেন।