বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জুলাই ঘটনার ১০৬ মামলায় চার্জশিট দাখিল

    দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জুলাই ঘটনার ১০৬ মামলায় চার্জশিট দাখিল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হয়েছে।

    মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

    পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দাখিলকৃত চার্জশিটগুলোর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং বাকি ৭৫টি অন্যান্য ধারায় (যেমন: ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেওয়া ইত্যাদি) দায়ের করা হয়েছিল।

    এই মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার অপরাধগুলোর বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

    এতে বলা হয়, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের। অন্যান্য ধারার ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন