বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • আপনার পায়ের শক্তিই বলে দিবে আপনি কতদিন সুস্থভাবে বাঁচবেন!

    আপনার পায়ের শক্তিই বলে দিবে আপনি কতদিন সুস্থভাবে বাঁচবেন!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওজন কমানো বা শরীরের উপরের অংশের (আপার বডি) ফিটনেস নিয়ে সচেতন মানুষের সংখ্যা বেশি হলেও, চিকিৎসকরা এখন সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করছেন—আর তা হলো "লোয়ার বডি" বা পায়ের স্বাস্থ্য। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানুষের পায়ের কন্ডিশন বা ফিটনেসই হলো ব্যক্তির আয়ুষ্কাল বা 'লঞ্জিভিটি'র (Longevity) সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য নির্দেশক।

    আপনার বয়স ৫০-এর বেশি হোক বা কম, যদি পায়ে নিচের লক্ষণগুলো দেখেন, তবে এখনই সতর্ক হোন:

    ১. পায়ের তলা অবশ বা জ্বালাপোড়া : এটা শুধু পায়ের সমস্যা নয়; নিউট্রিশনিস্ট হিসেবে বলছি— এর মানে আপনার ব্লাড সুগার লেভেল নার্ভগুলোকে ড্যামেজ করছে।

    ২. পা ফুলে যাওয়া বা মোজার দাগ বসে যাওয়া : এর মানে আপনার শরীরে ফ্লুইড জমছে এবং হার্ট বা কিডনি চাপে আছে।

    ৩. পেশি শুকিয়ে যাওয়া : পায়ের মাসল কমে যাওয়া মানে আপনার মেটাবলিক বা বিপাকীয় স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ছে।

    তাহলে সমাধান কী? জিমে সারাদিন দৌড়াবেন?

    না! যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, তাদের জন্য আমার একটি 'সিক্রেট' ব্যায়াম আছে যা আপনি ডেস্কে বসেই করতে পারেন। এটার নাম "Soleus Pushup"।

    কীভাবে করবেন?

    চেয়ারে বসুন। পায়ের পাতা মাটিতে ফ্ল্যাট রাখুন। এবার পায়ের সামনের অংশ স্থির রেখে শুধু গোড়ালি ওপরে তুলুন এবং নামান।

    কেন আমি এটা রেকমেন্ড করি?

    আমাদের পায়ের কাফ মাসলকে (Calf Muscle) বলা হয় শরীরের "দ্বিতীয় হার্ট"। বসে বসে এই সিম্পল মুভমেন্টটি করলে:

    • শরীর থেকে গ্লুকোজ বা সুগার বার্ন হয়।
    • মেটাবলিজম বুস্ট হয়।
    • সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং হার্টের ওপর চাপ কমে।
    • সবচেয়ে বড় সুবিধা— এই ব্যায়ামে আপনি সহজে ক্লান্ত হবেন না!

    আমার নিউট্রিশন টিপস:

    পায়ের নার্ভ এবং মাসল সুস্থ রাখতে শুধু ব্যায়াম যথেষ্ট নয়:

    • চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট ডায়েট থেকে বাদ দিন।
    • ইন্টারমিটেন্ট ফাস্টিং বা উপবাসের অভ্যাস করুন।
    • খাবারে পর্যাপ্ত পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম নিশ্চিত করুন।

    সুস্থ এবং দীর্ঘ জীবন চাইলে পায়ের যত্ন আজ থেকেই শুরু করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন!


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ