বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পাইলস: এই খাবারগুলো এড়িয়ে চলুন

    পাইলস: এই খাবারগুলো এড়িয়ে চলুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজকের ব্যস্ত জীবনে খাদ্যাভ্যাসে আমূল পরিবর্তন এসেছে। এর ফলে অনেকেই নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে একটি হলো পাইলস বা অর্শ। এ সমস্যায় মলদ্বারের ভেতরে ও বাইরে ফুলে গিয়ে আঁচিলের মতো গঠন হয়, যার কারণে মলত্যাগের সময় তীব্র ব্যথা ও রক্তপাত দেখা দেয়।

    বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস মানলেই অনেকাংশে এ সমস্যার উপশম সম্ভব। অন্যদিকে, কিছু খাবার রয়েছে যা খেলে পাইলসের সমস্যা আরও বেড়ে যায়।

    পাইলস রোগীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
    ১. মশলাদার খাবার

    ঝাল-মশলাদার খাবার যেমন মরিচ, আদা, গরম মশলা, আচার বা চাটনি হজমে সমস্যা তৈরি করে। এগুলো খেলে মলদ্বারে প্রদাহ, চুলকানি ও জ্বালাপোড়া বাড়তে পারে।

    ২. ভাজা খাবার
    ডিপ ফ্রাইড খাবার যেমন ফাস্টফুড, পাকোড়া, শিঙাড়া, পরোটা ইত্যাদি হজম করা কঠিন। এগুলোতে ফাইবার কম থাকায় কোষ্ঠকাঠিন্য বাড়ে এবং পাইলসের ব্যথা তীব্র হয়।

    ৩. চা ও কফি
    অতিরিক্ত ক্যাফেইন শরীরকে ডিহাইড্রেট করে এবং হজম প্রক্রিয়া ধীর করে দেয়। এর ফলে মল শক্ত হয়ে যায় এবং পাইলসের সমস্যা বাড়ে।

    ৪. অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার
    বিস্কুট, কেক, সফট ড্রিংকস বা অন্যান্য প্রক্রিয়াজাত খাবারে চিনি ও ফ্যাট বেশি থাকে, যা প্রদাহ বাড়ায় এবং হজমে সমস্যা করে।

    ৫. আমিষ খাবার
    বিশেষত লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংস হজম করা কঠিন ও ফাইবারও কম থাকে। এগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হয়, যা পাইলস রোগীদের জন্য ক্ষতিকর।

    পাইলস রোগীদের উচ্চ ফাইবারযুক্ত খাবার, যেমন শাকসবজি, ফলমূল, ডাল, ওটস ইত্যাদি খাওয়া উচিত। এগুলো হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

    একইসঙ্গে পর্যাপ্ত পানি পান করা ও নিয়মিত ব্যায়াম করাও জরুরি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ