বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ময়মনসিংহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আবেগঘন দোয়া মাহফিল

    ময়মনসিংহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আবেগঘন দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় ময়মনসিংহের ভালুকায় আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে সৃষ্টি হয় হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগঘন পরিবেশ। দোয়া চাইতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। তাঁর সেই আবেগে মঞ্চ থেকে উপস্থিত নেতাকর্মী পর্যন্ত সারা মিলাদমাহফিলে ছড়িয়ে পড়ে কান্নার স্রোত।

    শনিবার (২৯ নভেম্বর) বিকেলে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া ও মিলাদে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    দোয়া মঞ্চে দাঁড়িয়ে আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম আবেগঘন কণ্ঠে বলেন, "আজকে এই দেশের স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ্য নয়,  মনে হয় গোটা বাংলাদেশ অসুস্থ্য।" 

    দোয়া চাইতে চাইতে একপর্যায়ে নিজেকে ধরে রাখতে না পেরে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। তাঁর কান্নায় উপস্থিত নেতাকর্মীরাও আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

    আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম আরও বলেন, "আজকে দেশের এই ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই জরুরী। আমরা সবাই দোয়াকরি মহান আল্লাহ উনাকে সুস্থ্য করে দিন।"

    তিনি আরও বলেন, "বৃদ্ধ বয়সে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মিথ্যা মামলায় কাউকে হয়রানী হতে হবেনা।"।"

    দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজ্বী শহীদুল ইসলাম শহীদ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, সাইফ উল্লাহ চৌধুরী, নূরুল হক মন্ডল, মো. মাসুদ পারভেজ চান মিয়া, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, স্বেচ্ছাসেবকদল নেতা কায়সার আহমেদ কাজল, তিয়াশ মাহমুদ শুভ, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ও ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম আহম্মেদ প্রমুখ।

    এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া মাহফিলটি পরিণত হয় দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় এক গভীর আবেগময় সমাবেশে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন