বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের জেলা কমিটি গঠন

    ময়মনসিংহে হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের জেলা কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ জেলা কমিটি ঘোষণা করেছে।

    গত শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকার আয়েশ রেস্টুরেন্টে ঘোষিত এই ১০৫ সদস্যের বৃহৎ জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক ও সুপরিচিত মানবাধিকারকর্মী মো. সাদিকুর রহমান পাভেল।

    ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পাভেল শুধু একজন সংগঠক নন; তিনি মানবতার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া এক দায়িত্বশীল, দূরদর্শী ও উদ্যমী তরুণ নেতা। দীর্ঘদিন ধরে তিনি মানবাধিকার সুরক্ষা, বঞ্চিত মানুষের উন্নয়ন এবং সামাজিক সাম্যের পক্ষে লড়াই করে আসছেন। মাঠপর্যায়ের কাজ, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ সব মিলিয়ে তিনি সংগঠনের কেন্দ্রীয় পরিমণ্ডলে ইতোমধ্যে আস্থা ও সুনামের জায়গা তৈরি করেছেন।

    মানবাধিকার বিষয়ক নানা মানবিক সেবামূলক কাজে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সমসাময়িক তরুণ নেতৃত্বের মধ্যে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। জেলা কমিটির নেতৃত্বে তাঁকে পাওয়া সংগঠনের জন্য প্রত্যাশিত এক মাইলফলক।

    সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তিনি বলেন,
    “হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। নিষ্ঠা, সততা ও অঙ্গীকারের সঙ্গে জেলার প্রতিটি মানুষকে মানবাধিকার সুরক্ষার আওতায় আনতে আমি কাজ করে যাব।”

    সংগঠনের অভ্যন্তরে এবং বাহিরে উভয় ক্ষেত্রেই পাবেলের গ্রহণযোগ্যতা, স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং সমস্যা সমাধানের সক্ষমতা তাঁকে এই পদে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর নেতৃত্বে আগামীতে ময়মনসিংহে মানবাধিকার কর্মসূচি আরও বিস্তৃত, কার্যকর এবং দৃশ্যমান হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় নেতারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব বিশেষ করে পাভেলের মতো সক্ষম ও কর্মঠ নেতা যুক্ত হওয়ায় জেলার মানবাধিকার রক্ষা উদ্যোগ আরও গতিশীল হবে।

    প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুকল্যাণসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত ময়মনসিংহ জেলা কমিটির মাধ্যমে এই উদ্যোগগুলো জেলার মানুষের কাছে আরও প্রাতিষ্ঠানিক, শক্তিশালী এবং সুসংগঠিতভাবে পৌঁছাবে।

    ময়মনসিংহে মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন কমিটি বিশেষ করে সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পাভেলের প্রত্যয়ী ও দৃষ্টিভঙ্গিসম্পন্ন নেতৃত্ব একটি শক্ত ভিত্তি তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন