বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঘরে বানান সুস্বাদু জরদা পোলাও

    ঘরে বানান সুস্বাদু জরদা পোলাও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জরদা পোলাও—বাংলাদেশ ও উপমহাদেশের জনপ্রিয় মিষ্টি ভাত। বিশেষ দিন বা উৎসবের মুখর মধ্যে এই রঙিন, সুগন্ধি পোলাও সকলের মন কেড়ে নেয়। ঘরে সহজেই তৈরি করা যায় এটি, যা দারুচিনি, এলাচ, কিশমিশ এবং কেসর দিয়ে আরও সুস্বাদু হয়। 

    উপকরণ:

    • বাসমতি বা পোলাও চাল ১.৫ কাপ,
    • চিনি ১/৩ কাপ,
    • পোলাও রঙ বা কমলা ফুড কালার ১/২ চা চামচ,
    • কমলার রস ১/২ কাপ,
    • বাদাম এবং কিসমিস পছন্দমতো,
    • ঘী ১ চা চামচ,
    • গুঁড়ো দুধ ২ টেবিল চামচ।

    প্রণালী:

    চাল ধুয়ে পোলাও রঙ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার কড়াইয়ে ঘী গরম করে প্রথমে বাদাম এবং কিসমিস ভেজে তুলে রাখবো, এবার তাতে চিনি এবং কমলার রস দিয়ে মিশিয়ে নিয়ে সিদ্ধ করা ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট রান্না করবো। এবার গুঁড়ো দুধ ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিসমিস মিশিয়ে নিবো।

    বাটিতে পরিবেশন করে উপর দিয়ে পছন্দের ছোট ছোট মিষ্টি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি জরদা পোলাও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ