বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঘরে বসে বানান ত্বক উজ্জ্বল রাখার ফেসপ্যাক

    ঘরে বসে বানান ত্বক উজ্জ্বল রাখার ফেসপ্যাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্বককে স্বাস্থ্যবান, কোমল ও উজ্জ্বল রাখার জন্য প্রাকৃতিক উপাদানের গুরুত্ব অপরিসীম। রাসায়নিক ফেসপ্যাকের পরিবর্তে ঘরোয়া উপাদান ব্যবহার করলে ত্বক শুধুমাত্র আর্দ্র থাকে না, বরং মৃত কোষ দূর হয় এবং দাগছোপও কমে। নিয়মিত ঘরোয়া ফেসপ্যাক ব্যবহারে ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

    ১. মধু ও কোকো পাউডার

    মধু ও কোকো পাউডার ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং এক্সফোলিয়েট করে। কোকো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা দাগছোপ ও বলিরেখা কমাতে সাহায্য করে।

    ফেসপ্যাক তৈরির উপায়:

    ২ চামচ দুধের সঙ্গে ১ চামচ কোকো পাউডার এবং ১ চামচ মধু মিশিয়ে নিন।মুখ ও গলায় ১৫-২০ মিনিট ধরে মাখুন। হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল, উজ্জ্বল ও সতেজ।

    ২. শসা ও মাচা টি

    শসা ত্বককে হাইড্রেটেড রাখে এবং মাচা অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে উজ্জ্বলতা বৃদ্ধি করে।

    ফেসপ্যাক তৈরির উপায়:
    এক টুকরো শসা ও ১ চামচ মাচা পাউডার মিশিয়ে ব্যবহার করুন। শুষ্ক ত্বকের জন্য ১ চামচ নারিকেল তেল যোগ করতে পারেন। ১৫ মিনিট রাখুন, তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার ব্যবহারে ত্বক হবে কোমল ও সতেজ, ফেশিয়ালের প্রয়োজন কমে।

    ৩. টকদই ও লেবুর রস

    টকদই ও লেবু একসঙ্গে ব্যবহারে দাগছোপ কমে, ব্রণ নষ্ট হয় এবং ত্বক এক্সফোলিয়েট হয়।

    ফেসপ্যাক তৈরির উপায়:

    ২ চামচ টকদই, ১ চামচ লেবুর রস ও এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও সতেজ।

    ৪. কফি ও চিনি

    কফি ও চিনি এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের মৃত কোষ দূর করে। কফির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

    ফেসপ্যাক তৈরির উপায়:

    সমপরিমাণ কফি ও চিনি মিশিয়ে ১ চামচ লেবুর রস যোগ করুন।মুখে লাগিয়ে ৫ মিনিট হালকা মালিশ করুন, এরপর ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহারে ত্বকের মৃত কোষ দূর হয় এবং ত্বক হবে উজ্জ্বল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ